ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গম পাহাড়ে অসুস্থ বৃদ্ধা, মানবতার হাত বাড়িয়ে দিল সেনাবাহিনী

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে হঠাৎ করেই নেমে আসে অনিশ্চয়তার কালো ছায়া। বয়সের ভারে ন্যুব্জ ৭৪ বছরের রামকিল বম আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চারদিকে পাহাড়, দুর্গম পথ আর সীমিত চিকিৎসা সুবিধার কারণে তাঁর পরিবার যখন দিশেহারা, তখনই মানবিকতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২০ জুন) বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থ রামকিল বমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। কিন্তু দুর্গম পাহাড়ি অঞ্চলের কারণে দ্রুত হাসপাতালে নেওয়া ছিল প্রায় অসম্ভব।
এমন সংকটময় মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানের উদ্যোগ নেয়। বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছে রামকিল বমকে উদ্ধার করে।
হেলিকপ্টারে করে তাঁকে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, পাহাড়ের দুর্গম অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য জরুরি চিকিৎসাসেবা পাওয়া এখনও একটি বড় চ্যালেঞ্জ। এমন সময়ে সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপ শুধু একজন অসুস্থ নারীকে চিকিৎসার সুযোগই করে দেয়নি, বরং তাঁর পরিবার ও স্থানীয় মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও জরুরি মানবিক সহায়তা প্রদানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। রামকিল বমকে উদ্ধার ও উন্নত চিকিৎসার ব্যবস্থা তারই আরেকটি মানবিক উদাহরণ হয়ে থাকল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে

দুর্গম পাহাড়ে অসুস্থ বৃদ্ধা, মানবতার হাত বাড়িয়ে দিল সেনাবাহিনী

আপডেট : ১০:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬