ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ডে গণসংযোগ করলেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু। শনিবার (২০ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার ৫নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় তিনি এ গণসংযোগ কর্মসূচি পালন করেন।
গণসংযোগের শুরুতে তিনি হাজীগঞ্জ পশ্চিম বাজার বাস টার্মিনাল এলাকার গাজী বাড়ি জামে মসজিদে আছরের নামাজ আদায় করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি মকিমাবাদ গাজী বাড়ি রোড,ফায়ার সার্ভিস রোড,করিমের বাগান রোডসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্যাহ,মাসুদ আলম বাদল মুন্সি,৫নং ওয়ার্ড বিএনপির নেতা আবদুর রশিদ,দেলোয়ার হোসেন দিলু,জামাল মিয়া,বাবুল মিয়া, হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহম্মেদ বিন শাহেন শাহ,৫নং ওয়ার্ড যুবদল নেতা ইয়াসিন কাজী,শরীফ হোসাইন,জুম্মন, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় অ্যাডভোকেট ওমর ফারুক টিটু বলেন, “হাজীগঞ্জ পৌরবাসীর ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। আমি জনগণের পাশে থেকে একটি আধুনিক,পরিচ্ছন্ন ও নাগরিক সুবিধাসমৃদ্ধ পৌরসভা গড়ে তুলতে কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে পৌরসভার উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো।”

তিনি আরও বলেন, “জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই আমার লক্ষ্য। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হাজীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ডে গণসংযোগ করলেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু

আপডেট : ১১:৪৪:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬