মতলব উত্তর ব্যুরো:
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মতলব উত্তর উপজেলার বিভিন্ন গরু-ছাগল হাট বাজারের ইজারা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৩০ জুন বৃহস্পতিবার সকালে সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত হাট-বাজার ইজারা প্রদান কার্যক্রমের সভাপতিত্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
উপস্থিত ছিলেন, উপজেলা ইঞ্জিনিয়ার মো. সাইফুল আলম, উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এর প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদুল আযহা উপলক্ষে মতলব উত্তরে গরু-ছাগল হাট বাজারের ইজারা প্রদান |Rknews71
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- 120
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















