ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নানার মৃ*ত্যুর শোক না কাটতেই পুকুরে মিলল নাতনির নিথর দেহ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বিলওয়াই গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। পরিবারের কর্তা আবু তাহেরের মৃত্যুর শোক কাটতে না কাটতেই মাত্র একদিনের ব্যবধানে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তার দুই বছরের নাতনি হাবিবা। পরপর দুই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই এলাকার মুন্সী বাড়ির বাসিন্দা করিম মুন্সীর ছেলে আবু তাহের গত শনিবার দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছিল।
এরই মধ্যে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা আবু তাহেরের নাতনি হাবিবাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেন।
পরে দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবাকে মৃত ঘোষণা করেন।
একদিনের ব্যবধানে নানা ও নাতনির মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রাও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নানার মৃ*ত্যুর শোক না কাটতেই পুকুরে মিলল নাতনির নিথর দেহ

আপডেট : ০১:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬