ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি ফয়সাল হোসাইন ও সম্পাদক জুয়েল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 342

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহু প্রতীক্ষিত কমিটি  ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এ কমিটিতে মোহাম্মদ ফয়সাল হোসাইনকে সভাপতি এবং জুয়েল রানা তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
দীর্ঘদিন পর উপজেলা ছাত্রদলের কমিটি  ঘোষণায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে নেতাকর্মীদের। নতুন নেতৃত্বের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও নীতিকে সমুন্নত রেখে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দলীয় কার্যক্রমকে বেগবান করতে কাজ করবেন বলেও নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে ছাত্রদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি ফয়সাল হোসাইন ও সম্পাদক জুয়েল

আপডেট : ১২:৩০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬