ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ওয়্যারলেস ট্যাক্সিক্যাব ও মাইক্রোবাস স্ট্যান্ডের ইজারা বাতিল করল পৌরসভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 69

ইজারার শর্ত ভঙ্গ, নির্ধারিত স্থানের বাইরে গাড়ি রাখা এবং সড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চাঁদপুর পৌরসভার ট্যাক্সিক্যাব স্ট্যান্ড গাছতলা (ওয়্যারলেস)-এর ইজারা বাতিল করা হয়েছে।

চাঁদপুর পৌরসভা কার্যালয়ের প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে (২১ জুন ) ইজারাদার মোঃ শাহাবুদ্দিনের অনুকূলে দেওয়া ওয়্যারলেস ট্যাক্সিক্যাব ও মাইক্রোবাস স্ট্যান্ডের ইজারা বাতিলের বিষয়টি জানানো হয়।

পৌরসভার আদেশে উল্লেখ করা হয়, ইজারাকৃত স্ট্যান্ডের নির্ধারিত স্থানের পরিবর্তে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গাড়ি রাখা হচ্ছিল। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, যানজট এবং সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ ওঠে। এ কারণে ইজারার শর্ত ভঙ্গের বিষয়ে ইজারাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশের জবাব দাখিল করা হলেও তা পৌরসভা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জুন ২০২৬ মাসের আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ইজারা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চাঁদপুর পৌরসভা সূত্রে জানা যায়, জনস্বার্থ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিরসনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। পাশাপাশি পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরেও বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণ ও নির্ধারিত স্থানে যানবাহন রাখার বিষয়ে পৌরসভা ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

চাঁদপুরে ওয়্যারলেস ট্যাক্সিক্যাব ও মাইক্রোবাস স্ট্যান্ডের ইজারা বাতিল করল পৌরসভা

আপডেট : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬