চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূরমোহাম্মদের নেতৃত্বে একটি দল উপজেলার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে মনিনাগ এলাকার কাশেম মোল্লার দোকানের সামনে অভিযান চালিয়ে মো. সোহাগ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি নীল প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ মনিনাগ এলাকার কাজিম উদ্দিন বেপারী বাড়ির মৃত নুনু মিয়ার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাজীগঞ্জে ই’য়া’বাসহ ধরা পড়ল মা’দ’ক ব্যবসায়ী
-
ডেস্ক নিউজ - আপডেট : ০১:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- 103
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















