ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের সাহিত্য একাডেমি ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও উপহার বিতরণ

0-0x0-0-0-{}-0-0#

সাহিত্য একাডেমি, চাঁদপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৪ জুন) বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চাঁদপুরের প্রশাসক এ কে এম সালিম উল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এবং চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আক্তার মাঝি।
সাহিত্য একাডেমি, চাঁদপুরের মহাপরিচালক কাদের পলাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন সাহিত্যিক, কবি, লেখক, সংস্কৃতিকর্মী ও শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসারে সাহিত্য একাডেমির চার দশকের অবদানের প্রশংসা করেন বক্তারা।
বক্তারা বলেন, একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে শিক্ষার্থী ও অতিথিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং সাহিত্য একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের সাহিত্য একাডেমি ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও উপহার বিতরণ

আপডেট : ১২:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬