ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল বিশ্বের চোখ সেমিফাইনালে, মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 48

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ও আবেগঘন প্রতিদ্বন্দ্বিতা ব্রাজিল ও আর্জেন্টিনার। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াই মানেই মাঠের পাশাপাশি গ্যালারি ও সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তুমুল উত্তেজনা। আর সেই লড়াই যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে আগ্রহ পৌঁছে যায় ভিন্ন উচ্চতায়।
চলমান বিশ্বকাপের বর্তমান সমীকরণ বলছে, সবকিছু অনুকূলে থাকলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এমন সম্ভাবনা ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।
গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে তারা আগেই নিশ্চিত করেছে গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। সেই ম্যাচেও জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করার লক্ষ্য থাকবে আলবিসেলেস্তাদের।
নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বর্তমান অবস্থান বিবেচনায় সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে রয়েছে উরুগুয়ে।
অন্যদিকে ব্রাজিলও নিজেদের পথে সফলভাবে এগিয়ে গেলে শেষ চারে জায়গা করে নিতে পারে। সেক্ষেত্রে ফুটবল বিশ্ব আবারও দেখতে পারে বহু প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ।
উল্লেখ্য, বিশ্বকাপের নকআউট পর্বে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯০ সালের বিশ্বকাপে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্বকাপের মঞ্চে আর মুখোমুখি হয়নি তারা। তাই এবার সম্ভাব্য সেমিফাইনাল লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ও প্রত্যাশা তুঙ্গে পৌঁছেছে।
বিশ্বকাপের মঞ্চে যদি সত্যিই ব্রাজিল ও আর্জেন্টিনার দেখা হয়, তবে সেটি নিঃসন্দেহে হবে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় ম্যাচগুলোর একটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় কেজি স্কুলের ৬ ফ্যান চু’রি, তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার  ঘোষণা

ফুটবল বিশ্বের চোখ সেমিফাইনালে, মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা

আপডেট : ১২:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬