সদ্য ঘোষিত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটির পদ বঞ্চিতদের একাংশ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে । বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অবরোধ করে কমিটিতে তাদের নাম দেওয়ার দাবি করেন তারা।
আন্দোলনকারী নেতাকর্মীরা বলেন, বিগত সরকারের আমলে যারা হামলা-মামলার শিকার হয়েছে এ কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। তাই সকল বৈষম্য দূর করে কমিটি ঘোষণার দাবি জানান তারা।
সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি হান্নান তালুকদারও অংশ নেয় এ আন্দোলনে। তার দাবি ত্যাগীদের মূল্যায়ন না করে ঘোষণা করা এ কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়া হোক।
এদিকে সড়ক অবরোধের কারণে গেলো ২ ঘন্টা ধরে আটকা পড়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের যান চলাচল। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ থাকলেও সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ তারা।
উল্লেখ্য,
গত সোমবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১৩ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষনা করা হয়।




















