ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 80

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. মি. কিম জি-জুন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সেনাবাহিনী সদর দপ্তর সূত্রে জানা গেছে, এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে হার্ডওয়্যার দোকানের ৪০ হাজার টাকা জরিমানা

সেনাবাহিনী প্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৮:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬