ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে: শি জিনপিং

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • 51

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতিতে নানা পরিবর্তন এলেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বের বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত থাকবে। ভবিষ্যতেও নির্ভরযোগ্য বন্ধু, ঘনিষ্ঠ প্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে বেইজিং।
শুক্রবার (২৬ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট।
বৈঠকে শি জিনপিং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে চীন এবং দেশটির নিজস্ব উন্নয়নপথকে সম্মান করে।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময়, উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি, কৌশলগত সংলাপ সম্প্রসারণ এবং পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও জোরদারে চীন আগ্রহী। পাশাপাশি উভয় দেশের মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও বহুমাত্রিক ও ফলপ্রসূ করার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে হার্ডওয়্যার দোকানের ৪০ হাজার টাকা জরিমানা

চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে: শি জিনপিং

আপডেট : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬