ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবের দগরপুর আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের ইন্তেকাল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দগরপুর আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, তিনি অসুস্থতাজনিত কারণে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে মতলব দক্ষিণের শিক্ষা অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
মো. শাহজাহান দীর্ঘদিন ধরে দগরপুর আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। একজন দক্ষ, সৎ ও শিক্ষানুরাগী শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থী, সহকর্মী এবং অভিভাবকদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। পাশাপাশি মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে শিক্ষক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর মৃত্যুতে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
মরহুম মো. শাহজাহানের মৃত্যুতে মতলব দক্ষিণের শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্মময় জীবন ও শিক্ষা বিস্তারে অবদান সংশ্লিষ্টদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবের দগরপুর আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের ইন্তেকাল

আপডেট : ০১:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬