ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত করের প্রস্তাব

সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত অর্থ অপচয় রোধে বিদেশের আদলে বাংলাদেশেও কঠোর অতিথি নিয়ন্ত্রণ আইন চালুর প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, দেশে বিশেষ করে বিয়ে-শাদির মতো সামাজিক অনুষ্ঠানে বিত্তশালীদের অতিরিক্ত ব্যয় ও জাঁকজমকপূর্ণ আয়োজন উদ্বেগজনকভাবে বেড়েছে। গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নাচের মহড়া, ব্যয়বহুল আয়োজন এবং বিপুলসংখ্যক অতিথির উপস্থিতির কারণে প্রচুর অর্থ ও খাদ্যের অপচয় হচ্ছে।

মো. শাহাদাত হোসেন বলেন, অতীতে দেশে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত কর আরোপের বিধান ছিল। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি প্রস্তাব করেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতি অতিথির জন্য ১ হাজার টাকা কর নির্ধারণ করা যেতে পারে।

তার মতে, এ ধরনের আইন কার্যকর হলে সামাজিক অপচয় ও অপ্রয়োজনীয় জাঁকজমক কমবে। একই সঙ্গে এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপও কমতে পারে এবং বাজার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে হার্ডওয়্যার দোকানের ৪০ হাজার টাকা জরিমানা

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত করের প্রস্তাব

আপডেট : ০৭:০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬