ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আন্তরিক পরিবেশে মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন এবং একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় প্রধানমন্ত্রীর আয়োজনে অনুষ্ঠিত এ মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযান-এর সহযোগী প্রতিষ্ঠান **‘সুরভী’**র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন।
মধ্যাহ্নভোজের আগে ও পরে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন। তিনি তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং মনোযোগ দিয়ে তাদের মতামত শোনেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও নৈতিক মূল্যবোধের চর্চায় সমান গুরুত্ব দিতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা রাখা যায়।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই এখন থেকেই নিজেদের যোগ্যতা, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করতে হবে। তাহলেই একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
প্রধানমন্ত্রীর সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এ আয়োজনের জন্য সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং এটিকে জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ এবং অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা, সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শি”শু রাফিয়ার

জাতীয় সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী

আপডেট : ০৮:১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬