ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাওকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম , সহ-সভাপতি রহমত উল্লাহ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • 101

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮২ নম্বর লাওকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত পরিচালনা কমিটিতে বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম পাটোয়ারী সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য রহমত উল্লাহ ভূইয়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সৈয়দ নাছির আহম্মেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সহ-সভাপতি রহমত উল্লাহ ভূইয়া, মিজানুর রহমান মজুমদার এবং সাংবাদিক মেহেদী হাছান পাপ্পু।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি খোদেজা বেগম, অভিভাবক সদস্য ইলিয়াছ বেপারী, বিদ্যুৎসাহী সদস্য কামরুজ্জামান আজাদ, অভিভাবক সদস্য আবু সুফিয়ান শুভ, শাহীন মজুমদার, স্বপন পাটোয়ারী, গাজী ইব্রাহীম, ইমান রাজসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে পরিচালনা কমিটি আন্তরিকতার সঙ্গে কাজ করবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

লাওকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম , সহ-সভাপতি রহমত উল্লাহ 

আপডেট : ১২:০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬