ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় চুরি করতে গিয়ে বৃদ্ধাকে ছু’রিকাঘাতে হ’ত্যা 

চাঁদপুরের কচুয়ায় সিঁধ কেটে চুরি করতে এসে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে। কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়ন বেরকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম (৭৫) ৮নং ওয়ার্ডের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়ির মৃত সাদেক মিয়াজির স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) মঙ্গলবার গভীর রাতে চোর চক্র সিঁধ কেটে ফাতেমা বেগমের বসতঘরে প্রবেশ করে চুরি করছিল। এ সময় ফাতেমা বেগম চোরকে চুরি করা মালামাল নিয়ে পালাতে বাধা দিলে চোর ধারালো চাকু দিয়ে তাঁর থুতনি ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ
আজিজুল ইসলাম জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ বা এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যাকাণ্ডে জড়িত অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃ’ত্যু 

চাঁদপুরের কচুয়ায় চুরি করতে গিয়ে বৃদ্ধাকে ছু’রিকাঘাতে হ’ত্যা 

আপডেট : ১২:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬