ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ইসকনের আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • 148
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে উৎসবমূখর পরিবেশে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শুক্রবার (১ জুলাই) বিকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের উচ্চঙ্গা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), রাধা কৃষ্ণ জিউ মন্দির থেকে রথযাত্রাটি বের করা হয়।
এরপর রথযাত্রাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার পৌর মহাশশ্মান সংলগ্ন এলাকায় অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, ধর্মীয় সংগীত, গীতাপাঠ ও ভক্তবৃন্দদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে অনুষ্ঠিত এ রথযাত্রায় মন্দিরের অধ্যক্ষ সুধীর রঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও রাধা কৃষ্ণ জিউ মন্দিরের উন্নয়ন ও প্রচার কমিটির সভাপতি রুহিদাস বনিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর দত্তসহ ইসকনের স্থানীয় প্রতিনিধি ও মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ৮দিন ব্যাপী এইন রথযাত্রা ও উল্টো রথযাত্রার উৎসব আগামি ৮ জুলাই (শুক্রবার) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ইসকনের আয়োজনে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত – Rknews71

আপডেট : ০৩:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২