ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন মো. মিজানুর রহমান

চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আজ সোমবার (২৯ জুন) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মো. মিজানুর রহমান। সম্প্রতি সরকারি বদলির আদেশ অনুযায়ী তিনি ঝালকাঠি জেলার পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর একই দিনে তিনি চট্টগ্রাম রেঞ্জ পুলিশের একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর আগামী ৩০ জুন থেকে চাঁদপুরে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।
রোববার (২৮ জুন) রাতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে আলাপকালে নিজেই চাঁদপুরে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন নবনিযুক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মিজানুর রহমান সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ঝালকাঠির আগে তিনি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ৫ মে ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে মো. মিজানুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বদলি করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

চাঁদপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন মো. মিজানুর রহমান

আপডেট : ১২:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬