২৯ জুন ২০২৬: দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে হাজীগঞ্জ-শাহরাস্তি (চাঁদপুর-৫) আসনে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় হাজীগঞ্জ-শাহরাস্তি (চাঁদপুর-৫) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিনের নির্দেশনায় সোমবার (২৯ জুন) ৩ নম্বর কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটোয়ারী, অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পিরোজপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৫:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- 62
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















