নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলার মোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
এছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন, বৈষম্যবিরোধী মামলার দুইজন, দস্যুতা মামলার একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় দুইজন রয়েছেন।
গ্রেপ্তারকৃত মোট ১১ জন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ১১ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- 45
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















