ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ার আয়োজনে রথযাত্রা – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • 134
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে সহস্রাধীক সনাতন ধর্মাবলম্বী। শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ায় আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় আখড়া থেকে রথযাত্রাটি বের করা হয়। এরপর কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ার সভাপতি দীলিপ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে ধর্মীয় সংগীত, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ করা হয়। আগামী বৃহস্পতিবার (৭ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।
জানা গেছে, পূর্ণ লাভের আশায় শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ায় প্রতিবছর অনুষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রার এই উৎসবে হাজীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা ও প¦ার্শবর্তী জেলা থেকে সনাতন ধর্মালম্বীরা যোগ দিয়ে থাকেন। শতবছর ধরে যার ধারাবাহিকতা অব্যাহৃত রয়েছে।

এ বিষয়ে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ার সাধারণ সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন জানান, উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খল পরিবেশে এ রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় তিনি হাজীগঞ্জ থানা, সনাতন ধর্মালম্বী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ার আয়োজনে রথযাত্রা – Rknews71

আপডেট : ০৪:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২