ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুরহাটে যাত্রা শুরু করলো ‘নিপ্পন’ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার

জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নিপ্পন’ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার।
মঙ্গলবার (৩০ জুন) চাঁদপুরের বাবুরহাট বাজারের জিন্টু সুপার মার্কেটের ৪র্থ তলায় কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিইও কামরুল হাসান ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে জাপানি ভাষা শেখার প্রতি আগ্রহ ও চাহিদা দিন দিন বাড়ছে। জাপানে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্যেই বিশ্বস্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ‘নিপ্পন’ কাজ করছে।
তিনি আরও জানান, সারাদেশে ‘নিপ্পন’-এর চারটি শাখা রয়েছে। চাঁদপুরের বাবুরহাট শাখাটি এর চতুর্থ শাখা। এই শাখার মাধ্যমে চাঁদপুরের শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই আন্তর্জাতিক মানের জাপানি ভাষা শেখার সুযোগ পাবেন।
চাঁদপুর শাখার ম্যানেজার (প্রোপ্রাইটর) মো. রিয়াদ হোসেন জানান, এখানে তিন মাস মেয়াদি এন-৫, এন-৪ এবং জেএফটি (JFT) কোর্স পরিচালনা করা হবে। দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করানো হবে।
উদ্বোধনী দিনে প্রায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শাখার ম্যানেজার মো. রিয়াদ হোসেন, শিক্ষক শরীফুল ইসলাম আজহারী, রায়হান শেখসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, আধুনিক শ্রেণিকক্ষ, যুগোপযোগী পাঠদান পদ্ধতি ও জাপানমুখী শিক্ষার্থীদের জন্য কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে ‘নিপ্পন’ চাঁদপুরে একটি নির্ভরযোগ্য ভাষা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

বাবুরহাটে যাত্রা শুরু করলো ‘নিপ্পন’ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার

আপডেট : ০৮:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬