ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর, ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও অ্যাকাউন্টিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ড. এমএ হালিম পাটোয়ারী। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালের প্রাক্তন গভর্নর।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক এবং একই বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. মাহমুদা আক্তার।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সাধারণ সভা ও নির্বাচন-২০২৬’-এ দুই বছর মেয়াদি ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মো. কায়সার হামিদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।
নতুন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং অ্যালামনাই কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে বলে আশা করা হচ্ছে।


























