ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মিটার রিডারকে অবরুদ্ধ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন রূপগঞ্জ উপজেলার কেউঢালা গ্রামে ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে এলাকাবাসী এক মিটার রিডারকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (১ জুলাই ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় অতিরিক্ত ও অস্বাভাবিক বিল প্রদান করা হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুতুড়ে বিলের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী মিটার রিডারকে আটকে রেখে “দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ চাই”, “সঠিক নিয়মে বিদ্যুৎ বিল করতে হবে”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন এবং অবরুদ্ধ মিটার রিডারকে উদ্ধার করে নিয়ে যান।
এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিলে অসঙ্গতি পাওয়া গেছে, সেগুলো যাচাই করে দ্রুত সমাধান করা হবে এবং প্রকৃত বিল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসী জানান, শুধু আশ্বাস নয়, ভবিষ্যতে যেন কোনো গ্রাহক ভুতুড়ে বিলের শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট দুর্নীতির তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সময় কেওঢালা এলাকাবাসী নারায়ণগঞ্জ ১ রুপগঞ্জ এর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর হস্তক্ষেপ কামনা করেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মিটার রিডারকে অবরুদ্ধ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি

আপডেট : ০৫:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬