আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও বিএম পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে চাঁদপুর জেলা প্রশাসন।
মঙ্গলবার (১ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত জেলার সকল পরীক্ষা কেন্দ্র, উপকেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ে সকল প্রকার ফটোকপি (ফটোস্ট্যাট) ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখতে হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, নকল প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য পুলিশ সুপার, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা তথ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গণবিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারেরও অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসন পরীক্ষার্থী, অভিভাবক, দোকান মালিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এবারের পাবলিক পরীক্ষা সম্পন্ন করা যায়।
নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিতে চাঁদপুর জেলা প্রশাসনের কঠোর নির্দেশ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- 98
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















