ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নির্বাচিত ইউপি সদস্য সোহেল হোসেন সোহাগ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৬ নম্বর ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহেল হোসেন সোহাগ।
গত ২৯ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্তের আলোকে বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটির অনুমোদন দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি এস. এম. এন. জামিউল হিকমা এ কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত সহ-সভাপতি মো. সোহেল হোসেন সোহাগ এর আগে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলার জন্য কাজ করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মো. আব্দুল মতিন এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাকী। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. আতিকুর রহমান, সীমা আক্তার, কাকন চক্রবর্তী, মো. কবির হোসেন, মো. দেলোয়ার হোসেন, ফারজানা বেগম, সালমা আক্তার, মো. মহসিন ও রাফিয়া আক্তার।
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু পরিচালনা এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে নতুন নীতিমালা অনুযায়ী

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নির্বাচিত ইউপি সদস্য সোহেল হোসেন সোহাগ

আপডেট : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬