ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি শেখ ফরিদ আহমেদের আবেদনে চাঁদপুর সরকারি কলেজে নতুন ক্যাম্পাস স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • 157

চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল-১ শাখা থেকে জারি করা এক পত্রে জানানো হয়, সংসদীয় আসন চাঁদপুর-৩–এর সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ কলেজটির নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
২৮ জুন ২০২৬ তারিখে জারি করা পত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে নির্দেশক্রমে জানানো হয়, চাঁদপুর সরকারি কলেজের নিজস্ব জমিতে নতুন ক্যাম্পাস স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি ও প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
পত্রে আরও উল্লেখ করা হয়, বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এ পত্রের অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত সুবিধা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

এমপি শেখ ফরিদ আহমেদের আবেদনে চাঁদপুর সরকারি কলেজে নতুন ক্যাম্পাস স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

আপডেট : ১২:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬