ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৮১ শিক্ষার্থী

সারাদেশে একযোগে অনুষ্ঠিত এইচএসসি ও সমমনা পরীক্ষার প্রথম দিনে হাজীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, বিএমটি পরীক্ষায় বাংলা-২ ও আলিমে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, চলতি বছর উপজেলা থেকে এইচএসসি ও সমমনা পরীক্ষায় ৩১৭৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করে প্রথম দিনের অনুষ্ঠিত পরীক্ষায় ৩০৯৬ জন অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ৮১ জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ২২০১ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২১৫৮ জন, অনুপস্থিত ছিল ৪৩ জন।

কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বিএমটি পরীক্ষায় ৫৬৮ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৫১ জন, অনুপস্থিত ছিল ১৭ জন এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৪০৮ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮৭ জন, অনুপস্থিত ছিল ২১ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, আমাদের ৭টি কেন্দ্রে এইচএসসি, দুইটি কেন্দ্রে বিএমটি ও একটি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমিসহ ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশ পদক(পিপিএম) পেলেন  এএসপি জাবীর হুসনাইন সানীব

হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৮১ শিক্ষার্থী

আপডেট : ০৬:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬