ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: ডঃ জালাল উদ্দিন এমপি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল বলেছেন, শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আজ সোমবার সকালে চাঁদপুরের মতলব উত্তরে চলামান এইচএসসি ও আলিম পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সোমবার সকালে মতলব উত্তর উপজেলার ফরাজী কান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র ও ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

জালাল উদ্দীন বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি পরীক্ষা পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ রহমত উল্লাহ, মতলব উত্তর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল হাসান সহ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: ডঃ জালাল উদ্দিন এমপি

আপডেট : ০৮:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬