ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকরাজে মাদকবিরোধী সমাবেশ, প্রকাশ্যে তওবা করলেন চিহ্নিত মাদক কারবারি আ: মন্নান 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও দেইচর দর্জি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক এর সঞ্চালনায় মধ্য মানিকরাজ বাইতুল মামুর জামে মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সাঈদ, শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহাউদ্দীন বাবলু, ইউপি সদস্য ফজলুল হক মিজি, সাবেক ছাত্রদল নেতা ইয়ার হোসেন মুন্সী, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, সমাজসেবক অ্যাডভোকেট বিপ্লব দেবনাথ, খোরশেদ আলম মিজি, মো. রিপন গাজী, সাইফুল ইসলাম এবং মাওলানা মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা মোক্তার হোসেন।
সমাবেশে এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুল মান্নান প্রকাশ্যে তওবা করে ভবিষ্যতে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত না থাকার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, “মাদক কোনো ব্যক্তির নয়, পুরো সমাজের শত্রু। এটি আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে, পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং সমাজে অপরাধ বাড়িয়ে দেয়। তাই মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবারকে সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণদের সুপথে পরিচালিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। আসুন, আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

মানিকরাজে মাদকবিরোধী সমাবেশ, প্রকাশ্যে তওবা করলেন চিহ্নিত মাদক কারবারি আ: মন্নান 

আপডেট : ০৭:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬