ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মারুফ খান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদস্য সচিব মো. নাজমুল হাসান রাজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহ্বায়ক মো. জহির আহমেদ জহির এবং যুগ্ম আহ্বায়ক মো. রোমান গাজী।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যুবদল এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় হাজীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ পৌর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা

আপডেট : ১০:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬