চাঁদপুর জেলার ১ নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের পূর্ব রাজারগাঁও (হাজী বাড়ি) গ্রামের কৃতী সন্তান সারমিন বৃষ্টি ৪৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন।
তিনি সেলিম মিয়া ও হেলেনা বেগমের কন্যা এবং রেজাউল করিমের সহধর্মিণী।
সারমিন বৃষ্টি ২০১৬ সালে রাজারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে নাসিরকোট শহীদ স্মৃতি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি (ইকোনমিকস) বিভাগে ভর্তি হয়ে সাফল্যের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের পর এবার তিনি ৪৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারে নিয়োগ লাভ করে নিজ এলাকা ও জেলার জন্য গৌরব বয়ে এনেছেন।
তার এ সাফল্যে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা বিশ্বাস করেন, একজন নিষ্ঠাবান ও দক্ষ শিক্ষাকর্মকর্তা হিসেবে সারমিন বৃষ্টি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সারমিন বৃষ্টির এই অর্জন এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে স্থানীয়রা মনে করছেন।
৪৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন চাঁদপুরের সারমিন বৃষ্টি
-
নিজস্ব প্রতিনিধি: - আপডেট : ০২:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- 627
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















