চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমির হুসাইন (পিতা: মুহাম্মদ জয়নাল আবেদীন), গ্রাম: গোবিন্দপুর, ডাকঘর: কাশিমাবাদ, থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর—সৌদি আরবের আল খারজ শহরের একটি হাসপাতালে গত ৫ জুলাই মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে, তার পাসপোর্টে দেওয়া জরুরি যোগাযোগ নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে। ফলে এখন পর্যন্ত তার কোনো স্বজন বা পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Mdsabur Khan নামের এক প্রবাসী বাংলাদেশি এ তথ্য জানিয়েছেন এবং নিহতের পরিবারের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
যদি কেউ মরহুম মোহাম্মদ আমির হুসাইনকে চিনে থাকেন বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে Mdsabur Khan-এর ফেসবুক আইডির মাধ্যমে যোগাযোগ করুন। বিকল্পভাবে, আমাদের জানালেও আমরা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেব।
মানবিক কারণে সংবাদটি শেয়ার করে মরহুমের স্বজনদের কাছে পৌঁছাতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
সৌদি আরবে চাঁদপুরের হাজীগঞ্জের প্রবাসীর মৃ*ত্যু, স্বজনদের খোঁজে সহযোগিতার আবেদন
-
ডেস্ক নিউজ - আপডেট : ১১:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- 1112
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















