ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর ১২ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটুর গণসংযোগ

Oplus_16908288

স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পৌরসভার রান্ধুনীমুড়া ১২ নং ওয়ার্ড ঈদগাহ বাজার দোকানে-দোকানে এবং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে গণসংযোগ ও  লিফলেট বিতরণ করেন। এরপর জিয়ানগর বাজার  জামে মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে অত্র বাজারে  ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
লিফলেট বিতরণকালে এ্যাডভোকেট  ওমর ফারুক টিটু পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, “স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ১২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, “অ্যাডভোকেট টিটু ভাই দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান পৌরবাসী।”
লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর ১২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

হাজীগঞ্জ পৌর ১২ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটুর গণসংযোগ

আপডেট : ১০:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬