ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে ফল ও বৃক্ষ মেলা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 51

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের অবস্থিত কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে ফল ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) কচি কাঁচা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত ফল ও বৃক্ষ মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন,এ মেলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ফলের নাম এবং বিভিন্ন জাতের গাছের নাম জানতে ও শিখতে পারবে।
প্রতিটি ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে হবে।
ফল উৎসব মূলত শিক্ষার্থীদের দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের নিয়মিত মৌসুমি ফল খাওয়ার অভ্যাস করতে হবে।
কচি কাঁচা প্রি- ক্যাডেট স্কুলপরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুন নাহার কাদরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক ( ওসি) অখিল চন্দ্র সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর। স্বাগত বক্তব্য রাখেন মতলব সূর্য মুখী কচি কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কচি কাঁচা প্রি – ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল। আরও বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, কচি কাঁচা প্রি ক্যাডেট স্কুলের কোষাধ্যক্ষ গোলাম সারওয়ার সেলিম।
আলোচনার পূর্বে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, ড্রাগনসহ নানা দেশি-বিদেশি ফলের পসরা সাজিয়ে করা স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ছবিঃ মতলবে কচি কাঁচা প্রি – ক্যাডেট স্কুলের ফল ও বৃক্ষ মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও কেএম ইশমাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

মতলব দক্ষিণে কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে ফল ও বৃক্ষ মেলা

আপডেট : ০২:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬