স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার(১০জুলাই) দুপুরে জুম্মার পূর্বে আমিন রোড এলাকায় দোকানে-দোকানে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন।
এরপর পৌরসভার ৬ নং ওয়ার্ড বায়তুল আমান জামে মসজিদে প্রবেশ করেনএবং মোতওয়াল্লী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ধর্মপ্রাণ মুসল্লীবৃ্ন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ-কর্মী ও সমর্থকবৃন্দের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন এবং গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।অত্র মসজিদে পবিত্র খুৎবার বয়ান শুনেন এবং অত্র মসজিদে জামাতে নামাজ আদায়ের পর অত্র মসজিদ এবং আশ-পাশ এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, “স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ৬ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, “অ্যাডভোকেট টিটু ভাই দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান পৌরবাসী।”
লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ,মসজিদ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




















