ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরেই দেশে ফিরব, নেতাকর্মীরাও প্রস্তুত থাকুন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 54

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তার দলের আত্মগোপনে থাকা নেতাকর্মীদেরও দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দলের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা রয়েছে এবং অনেকে আত্মগোপনে আছেন। এ প্রেক্ষাপটে তিনি বলেন, “আমি দেশে ফিরছি, আর একদিন তোমরাও সবাই এসো। আমরা সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব।”
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমও তার বরাত দিয়ে চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা প্রকাশ করে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, আওয়ামী লীগ ভবিষ্যতে দেশের রাজনীতিতে আবারও ভূমিকা রাখবে—সেটি সরকারে কিংবা বিরোধী দলে থেকেই হোক। তবে সে সময় তিনি নিজের দেশে ফেরার বিষয়ে কোনো নির্দিষ্ট সময় বা পরিকল্পনার কথা উল্লেখ করেননি।
রয়টার্স জানিয়েছে, এবারই প্রথম শেখ হাসিনার সঙ্গে তারা সরাসরি টেলিফোনে সাক্ষাৎকার নিয়েছে। এর আগে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রশ্নের লিখিত উত্তর দিলেও সরাসরি সাক্ষাৎকার দেননি।
উল্লেখ্য, ২০২৪ সালের ঘটনাপ্রবাহ-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

সূত্র বিবিসি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

রয়টার্সকে শেখ হাসিনা: ডিসেম্বরেই দেশে ফিরব, নেতাকর্মীরাও প্রস্তুত থাকুন

আপডেট : ০৭:১৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬