ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়া থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার- ২ – Rknews71

আরকেনিউজ ডেস্কঃ
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার খাজুরিয়া সংলগ্ন এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলমান রিলাক্স পরিবহনের একটি বাস থেকে গাঁজাসহ তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শুভপুর গ্রামের মাস্টার বাড়ির এয়াছিন মিয়ার ছেলে মো. বেলাল হোসেন (৩৯) ও একই থানার পেছাই মুড়ি গ্রামের কাজী বাড়ির আব্দুল গফুরের ছেলে শরিফুল ইসলাম (১৮)। এদিন তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) ও কচুয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ছাত্রী ছাউনীর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কচুয়া থানা পুলিশ।
এ সময় চেকপোষ্ট ডিউটি করাকালীন সময়ে রিলাক্স পরিবহনের একটি বাস তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. বেলাল হোসেন ও মো. শরিফুল ইসলামকে হাতে-নাতে গ্রেফতার করে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের সোপর্দ করা হবে বলে জানান, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়া থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার- ২ – Rknews71

আপডেট : ০৩:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২