ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শনে সেনাপ্রধান, যু”দ্ধ প্রস্তুতি জোরদারের নির্দেশনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 65

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি ঢাকার লজিস্টিকস এরিয়া এবং স্বতন্ত্র ব্রিগেডসমূহের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি, পেশাগত দক্ষতা এবং অপারেশনাল সক্ষমতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (১১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই সেনাপ্রধান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রশিক্ষণের বিভিন্ন ধাপ, বাস্তবধর্মী অনুশীলন, যুদ্ধ কৌশল প্রয়োগ, নেতৃত্বের সক্ষমতা এবং সামগ্রিক প্রশিক্ষণের মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, যুগোপযোগী ও বাস্তবমুখী প্রশিক্ষণই একটি পেশাদার বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির মূল ভিত্তি।
এ সময় সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশলাদি বিনিময় করেন। তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেম বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে সেনাপ্রধান প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য সেনাসদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং প্রশিক্ষণের ধারাবাহিক উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিদর্শনে সেনাপ্রধান, যু”দ্ধ প্রস্তুতি জোরদারের নির্দেশনা

আপডেট : ০৪:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬