চাঁদপুরের হাজীগঞ্জ ট্রাফিক ইউনিটে প্রায় দেড় বছর নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন শেষে পদোন্নতি পেয়ে রাজবাড়ীতে বদলি হয়েছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তা মোহাম্মদ মাসুদ মিয়া।
তিনি হাজীগঞ্জ ট্রাফিক ইউনিটে এটিএসআই হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি টিএসআই (টাউন সাব-ইন্সপেক্টর) পদে পদোন্নতি পাওয়ার পর তাকে রাজবাড়ীতে বদলি করা হয়েছে।
দায়িত্ব পালনকালে তিনি কেবল ট্রাফিক ব্যবস্থাপনা নয়, পরিবেশ সংরক্ষণেও বিশেষ ভূমিকা রাখেন। হাজীগঞ্জ বিশ্বরোড ট্রাফিক বক্সের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এলাকাটিকে সবুজ ও দৃষ্টিনন্দন করে তোলেন। তার এই উদ্যোগ স্থানীয় জনগণ ও পথচারীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এছাড়া দায়িত্ব পালনকালে তিনি শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থাপনা, জনসেবামূলক মনোভাব ও আন্তরিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।
পদোন্নতি ও বদলিজনিত কারণে সহকর্মী, স্থানীয় ব্যবসায়ী এবং সচেতন নাগরিকরা তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেছেন।




















