ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে অ”স্ত্র ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ আ’টক ৪

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 53

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি রামদা ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ সময় অস্ত্রধারী একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার (১২ জুলাই) বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রিভলবার, ৬ রাউন্ড তাজা গুলি, তিনটি রামদা ও একটি মাইক্রোবাসসহ একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে ধর্ষণচেষ্টার একটি মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে জিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং সিআর মামলার তিনটি ওয়ারেন্টভুক্ত আরও একজন আসামিকেও আটক করা হয়।
সব মিলিয়ে অভিযানে মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার (১২ জুলাই) নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

সিদ্ধিরগঞ্জে অ”স্ত্র ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ আ’টক ৪

আপডেট : ০৮:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬