প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন
সভাপতি মঈনুল ইসলাম কাজল।
শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, কার্য নির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী, ফয়েজ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, সদস্য হাসানুজ্জামান, মাহবুব আলম, হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, মাহমুদুল হাসান প্রমুখ।
সভা শেষে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং প্রেসক্লাবের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বৃহত্তর টামটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হক পাটোয়ারীর ইন্তেকাল
মোঃ জামাল হোসেন
শাহরাস্তি উপজেলার বৃহত্তর টামটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপনের পিতা হাজী জহিরুল হক পাটোয়ারী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…. রাজিউন)। বলশিদ দক্ষিণ পাড়া পাটোয়ারী বাড়ির হাজী জহিরুল হক বৃহত্তর টামটা ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মরহুমের প্রথম জানাজার নামাজ রোববার (১২ জুলাই ২০২৬) বাদ মাগরিব ঢাকা আফতাব নগর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজার নামাজ সোমবার সকল ১০ টায় বলশিদ দক্ষিণ পাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে আয়োজনের কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরহুমের বড়ো ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্যে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।




















