ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা। এ সাফল্যে আনন্দে ভাসছে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাজীগঞ্জবাসী।
সিদরাতুল মুনতাহা হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। সে প্রবাসী মো. শরীফ হোসেন ও সুমি আক্তারের কন্যা।
মুনতাহার এ অসাধারণ অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানিয়েছেন।
মুনতাহার বাবা মো. শরীফ হোসেন বলেন, “আমার মেয়ের এ অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান, সঠিক দিকনির্দেশনা, পরিবারের সদস্যদের সহযোগিতা, মহান আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” তিনি এ সাফল্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিদরাতুল মুনতাহা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে জানায়, ভবিষ্যতে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। পাশাপাশি সে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে।
এদিকে, মুনতাহার এ গৌরবোজ্জ্বল সাফল্যে হাজীগঞ্জ উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ধারাবাহিকতা বজায় রেখে সিদরাতুল মুনতাহা ভবিষ্যতেও শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের স্বাক্ষর রাখবে এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাজীগঞ্জ উপজেলার সুনাম আরও সমৃদ্ধ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

আপডেট : ১১:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬