সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫-এ শতভাগ সাফল্য অর্জন করেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মৈত্রী শিশু উদ্যান। প্রতিষ্ঠানের ১৫ জন পরীক্ষার্থীর সবাই বৃত্তি লাভ করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, বৃত্তিপ্রাপ্ত ১৫ শিক্ষার্থীর মধ্যে ৯ জন ট্যালেন্টপুল (Talent Pool) এবং ৬ জন সাধারণ (General) গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এতে প্রতিষ্ঠানের সাফল্যের হার দাঁড়িয়েছে শতভাগ।
এ অসাধারণ অর্জনে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মৈত্রী শিশু উদ্যানের পরিচালনা পর্ষদ।
পরিচালনা পর্ষদের এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, শিক্ষার্থীদের এই সাফল্য প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। তাদের মেধা, অধ্যবসায় এবং পরিশ্রম আগামী দিনে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীরা ভবিষ্যতে আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলেও আশাবাদ জানানো হয়।
পরিচালনা পর্ষদ আরও জানায়, শিক্ষার্থীদের এই অর্জন মৈত্রী শিশু উদ্যান পরিবারের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাবে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্থ, সুন্দর ও সাফল্যময় শিক্ষা জীবন কামনা করা হয়েছে।
ট্যালেন্টপুলে ৯, সাধারণে ৬—মৈত্রী শিশু উদ্যানের শতভাগ সাফল্য
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট : ১২:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- 173
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















