সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অসাধারণ ফলাফল অর্জন করে নতুন গৌরবের ইতিহাস গড়েছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবারের ফলাফলে বিদ্যালয়টির ১৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৫ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। মোট ৩৩ টি বৃত্তি অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি হাজীগঞ্জ উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।
এই সাফল্যের খবরে বিদ্যালয় প্রাঙ্গণে বইছে আনন্দের আমেজ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন হিসেবে এই কৃতিত্বকে দেখছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়কা দিলরুবা আক্তার (দীপ্তি) বলেন, “এই অর্জনের পেছনে আমাদের শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা রয়েছে। গত নয় মাস ধরে বিদ্যালয়ের শিক্ষকরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান ও বিশেষ কোচিং পরিচালনা করেছেন। প্রতি মাসে নিয়মিত মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। আজকের এই গৌরবময় ফলাফল সেই ত্যাগ ও পরিশ্রমেরই সফল প্রতিফলন।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো হাজীগঞ্জের জন্যই গর্বের। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন, সৃজনশীল শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটি আরও আন্তরিকভাবে কাজ করে যাবে।
বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে এই সাফল্যের পেছনে ভূমিকা রাখা সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এ গৌরবময় সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।
বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করে তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হয়েছে, তিনি যেন শিক্ষার্থীদের জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার তাওফিক দান করেন
বৃত্তি পরীক্ষায় হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, উপজেলায় প্রথম
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৪:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- 314
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















