ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় চোরাইকৃত অটোরিকশাসহ দুই চো’র গ্রে”প্তার

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে চোরাইকৃত একটি অটোরিকশা (মিশুক) উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হকের নির্দেশনায় এসআই আবু তাহের মোল্লার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে কড়াইয়া (উত্তর ভক্তার গাজী বাড়ি), পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইসহাক (২৫) ও মো. কামরুল ইসলাম (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত একটি অটোরিকশা (মিশুক) উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার সুবিদপুর (মুন্সি বাড়ি) এলাকার বাসিন্দা হোসাইন আহম্মদ (৪৩) তার মালিকানাধীন অটোরিকশা চুরি হওয়ার ঘটনায় ১২ জুলাই কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কচুয়া থানায় মামলা নং-২৪, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
পরবর্তীতে মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার এবং চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার (১৩ জুলাই) আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে দোকান ভাঙচুরের অভিযোগ, সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধ

কচুয়ায় চোরাইকৃত অটোরিকশাসহ দুই চো’র গ্রে”প্তার

আপডেট : ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬