চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিলন পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা অর্জন করেছেন।
সোমবার (১৩ জুলাই) হাজীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আকলিমা আক্তার পিয়া-এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননাপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিলন এবং হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ইমতিয়াজসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব, জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
হাজীগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা পেলেন চেয়ারম্যান মিজানুর রহমান মিলন
-
মোহাম্মদ সাইফুল ইসলাম - আপডেট : ০১:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- 196
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















