ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের শিক্ষানুরাগী ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মকবুল আহমেদের মৃত্যু | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ডের তিন বারের নির্বাচিত সাবেক কমিশনার আলহাজ্ব মকবুল আহমেদ আখন্দ মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া….রাজেউন)। রোববার বিকালে তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর নিজ বাসায় মারা যান।

নিহত আলহাজ্ব মকবুল আহমেদ আখন্দ হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের আহমেদাবাদ (রামরা) গ্রামের আখন্দ বাড়ির বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার গ্রামের বাড়ি হাজীগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আলহাজ্ব মকবুল আহমেদ আখন্দ হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজ, বাকিলা ইউনিয়নের শ্রীপুর মকবুল আহমেদ ইসমালিয়া দাখিল মাদ্রাসা, রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের প্রতিষ্ঠাতা এবং একই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ছিলেন।
এ ছাড়াও আলহাজ্ব মকবুল আহমেদ আখন্দ নিজ বাড়ির সামনে একটি এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। তিনি এ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পৃষ্টপোষক ছিলেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন ৩২ নং ওয়ার্ড তথা মতিঝিল এলাকা থেকে বিএনপি সমর্থনে ৩ বার কমিশনার পদে নির্বাচিত হয়েছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের শিক্ষানুরাগী ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মকবুল আহমেদের মৃত্যু | Rknews71

আপডেট : ০৫:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২