ছাত্রলীগের হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি এবাদুর রহমান খোকন বলীকে জিজ্ঞাসাবাদের জন্য চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার হাজীগঞ্জ বাজারের রাজমহল হোটেল থেকে তাকে আটক করা হয়। পরে তাকে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে। তবে এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করেননি।
ছাত্রলীগের হাজীগঞ্জ উপজেলা সাবেক সভাপতি খোকন বলী ডিবি হেফাজতে
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৯:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- 1472
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















